News Flash

Image

পথচলতি মানুষের মধ্যে পানীয় জল ও ফল বিতরণ

আগরতলা, ১ মে : গ্রীষ্মের তাপদাহের অসহ্য গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে ভারতের জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন পথচলতি মানুষের হাতে জল ও কাটা ফল তুলে দিয়েছেন তিনি।

এই গ্ৰীষ্ম অসহ্য তাপপ্রবাহ সৃষ্টি করেছে‌। পথ চলতি মানুষ তৃষ্ণার্ত। এই অবস্থায় গত কয়েকদিন ধরে ভারতীয় জনতা পার্টির আর কে পুর বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অংশে ভারতের জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জলসত্রের আয়োজন করেছেন।

আজ গোমতী জেলা হাসপাতাল সংলগ্ন টেপানিয়া রাস্তার মাথায় যাত্রী বিশ্রামাগারে স্থানীয় বুথ কমিটি গুলি, পঞ্চায়েত এবং জেলা আই টি সেলকে নিয়ে এক জলসত্রের আয়োজন করা হয়। মন্ত্রী নিজে এই জলসত্রে উপস্থিত থেকে বাসযাত্রী, পথচারী এবং অপেক্ষমান যাত্রীদের হাতে পানীয় এবং ফল তুলে দিয়ে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি যতদিন এই তাপপ্রবাহ চলবে ততদিন এই বিধানসভা কেন্দ্রের সর্বত্র এ ধরনের জলসত্র চালিয়ে যেতে কার্যকর্তাদের নির্দেশ দেন।

এই জলসত্রে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সঙ্গে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্ণা দাস, জেলা আই টি সেলের আহ্বায়ক গোবিন্দ ব্রহ্ম, স্থানীয় পঞ্চায়েত প্রধানগণ, বুথ সভাপতিগণ সহ স্থানীয় কার্যকর্তাগণ উপস্থিত থেকে পথচলতি মানুষের হাতে পানীয় জল ও ফল বিতরণ করেছেন।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top