News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতকে আর্থিক ও কৌশলগতভাবে শক্তিশালী করার ভোট এই ২০২৪ সালের নির্বাচন : প্রধানমন্ত্রী
Image

ভারতকে আর্থিক ও কৌশলগতভাবে শক্তিশালী করার ভোট এই ২০২৪ সালের নির্বাচন : প্রধানমন্ত্রী

আরারিয়া, ২৬ এপ্রিল (হি.স.): ভারতের আর্থিক ও কৌশলগতভাবে শক্তিশালী করার ভোট এই ২০২৪ সালের নির্বাচন। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “এক্ষেত্রে বিহারের সচেতন ভাই-বোনদের একটা বড় ভূমিকা রয়েছে।” শুক্রবার বিহারের আরারিয়ার এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দীর্ঘ দাসত্বের আগে, বিহার যখন সমৃদ্ধ ছিল, তখন ভারত ছিল পরাশক্তি। এখন যখন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি হওয়ার পথে, সেখানে বিহারেরও একটি বড় ভূমিকা রয়েছে।”

আরজেডি, কংগ্রেস ও ইন্ডি জোটের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আরজেডি এবং কংগ্রেসের ইন্ডি জোট দেশের সংবিধান অথবা গণতন্ত্রের কথা চিন্তা করে না। এরাই ব্যালট পেপারের অজুহাতে যুগ যুগ ধরে জনগণ ও গরীব মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ভোটকেন্দ্র লুট হয়েছে, ব্যালট পেপার লুট হয়েছে।” প্রধানমন্ত্রী এরপরই যোগ করেছেন, “ইন্ডি জোটের প্রতিটি নেতা ইভিএম নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করার পাপ করেছেন। কিন্তু এখন দেখুন দেশের গণতন্ত্র এবং বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের শক্তি দেখুন, যারা ব্যালট বাক্স লুটপাট করতে চেয়েছিল তাঁদের সুপ্রিম কোর্ট এমন ধাক্কা দিয়েছে যে তাঁদের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে।”

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top