News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশের প্রতি কংগ্রেসের অভিপ্রায় সঠিক নয়, সতর্ক থাকতে হবে দেশবাসীকে : যোগী আদিত্যনাথ
Image

দেশের প্রতি কংগ্রেসের অভিপ্রায় সঠিক নয়, সতর্ক থাকতে হবে দেশবাসীকে : যোগী আদিত্যনাথ

লখনউ, ২৫ এপ্রিল (হি.স.): দেশের প্রতি কংগ্রেসের অভিপ্রায় মোটেও সঠিক নয়, তাই দেশ ও জনতাকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার দেশবাসীকে কংগ্রেসের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কর্ণাটক সরকার ওবিসি-র তালিকায় রাজ্যের সমস্ত জাতি ও সম্প্রদায়ের মুসলমানদের অন্তর্ভুক্ত করার বিষয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “কংগ্রেসের বিবৃতি খুবই দুর্ভাগ্যজনক। এটি ভারতে ইসলামিকরণের ঘৃণ্য প্রচেষ্টার একটি অংশ এবং বিভাজনের দিকে ঠেলে দেওয়া। যখন ইউপিএ সরকার ক্ষমতায় এসেছিল, তখনও সেরকম চেষ্টা করেছিল…সেই সময়েও বিজেপি ব্যাপক আন্দোলন করেছিল।”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “জাস্টিস বর্মা কমিটির রিপোর্ট হোক অথবা সাচার কমিটির রিপোর্ট- সবই কংগ্রেসের দ্বারা ওবিসি, এসসি, এসটি-দের সংরক্ষণ লুটপাটের অভিপ্রায়। প্রধানমন্ত্রী মোদী এই ইস্যুগুলির দিকে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সত্য বেরিয়ে আসছে…এগুলি প্রমাণ করে যে দেশের প্রতি কংগ্রেসের উদ্দেশ্য ভালো নয়…দেশ ও জনগণকে সতর্ক থাকতে হবে।”

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top