News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপিই একমাত্র রাজনৈতিক দল, যা কথা মতো চলে : রাজনাথ সিং
Image

বিজেপিই একমাত্র রাজনৈতিক দল, যা কথা মতো চলে : রাজনাথ সিং

লখিমপুর খেরি ও এটাহ, ২৫ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশে জোরকদমেই চলছে নির্বাচনী প্রচার। বৃহস্পতিবার উত্তর প্রদেশের লখিমপুর খেরি ও এটাহ-তে নির্বাচনী জনসভা করলেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ সিং। এদিন লখিমপুর খেরির নির্বাচনী জনসভায় রাজনাথ সিং বলেছেন, “আমরা (বিজেপি) বিভিন্ন ধর্মের বেশিরভাগ ধর্মীয় স্থানের যত্ন নিয়েছি। ভারতের ঐতিহ্যের যত্ন নেওয়া ভারত সরকারের নৈতিক দায়িত্ব, বিজেপিই দেশের একমাত্র রাজনৈতিক দল যা কথা মতো চলে। আমরা যা বলেছি, তা পূরণ করেছি।”

অন্যদিকে, এটাহ-র জনসভায় রাজনাথ সিং বলেছেন, “একবার কংগ্রেসকে ভারত-চিন সীমান্তে রাস্তা এবং হেলিপ্যাড তৈরি করতে বলা হয়েছিল, যাতে আমাদের সৈন্যরা সীমান্তে যাতায়াত করতে পারেন। কংগ্রেস উত্তর দিয়েছিল, আমরা যদি ভারত-চিন সীমান্তে রাস্তা এবং হেলিপ্যাড তৈরি করি, তাহলে চিন যদি ভারতে প্রবেশ করে এবং তাঁদের হেলিকপ্টার আমাদের হেলিপ্যাডে অবতরণ করে, তাহলে কী হবে! এতেই ভয় পেয়েছিল কংগ্রেস। চিন নিজস্ব এলাকায় রাস্তা, হেলিপ্যাড, এয়ারপোর্ট এবং বাড়ি তৈরি করছে… আমাদের প্রধানমন্ত্রী একটি অঙ্গীকার করেছেন, চিন যদি তাঁদের ভূখণ্ডে এই সমস্ত কিছু তৈরি করে, তাহলে আমরাও আমাদের পাশে একই কাজ করব… এবং এখন এই সব ঘটছে।”

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top