News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গানায় ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত ৬
Image

তেলেঙ্গানায় ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত ৬

সূর্যপেট, ২৫ এপ্রিল (হি.স.) : তেলেঙ্গানায় ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে ৬ জনের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকালে তেলেঙ্গানার সূর্যপেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নাবালিকা-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হায়দরাবাদ থেকে ১৮০ কিলোমিটার দূরে কোদাদা শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ বাঁধে। তারফলে ৬ জনের মৃত্যু হয়।

কোডাডার ডিএসপি শ্রীধর রেড্ডি এই দুর্ঘটনার তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে মেরামতির জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির ব্যাপক সংঘর্ষ হয়। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনার সময় গাড়িতে মোট ১০ জন যাত্রী ছিলেন। ৬ জনের মৃত্যু হয়েছে, ৪ জন যাত্রী আহত হয়েছেন এবং তাদের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোডাডার সাব ইন্সপেক্টর জানিয়েছেন, ট্রাক চালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা দায়ের করা হচ্ছে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top