News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব আসনে ভোট প্রস্তুতি খতিয়ে ঝটিকা সফরে সিইও
Image

পূর্ব আসনে ভোট প্রস্তুতি খতিয়ে ঝটিকা সফরে সিইও

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২৪ এপ্রিল: নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে লংতরাইভ্যালী মহকুমায় ঝটিকা সফরে যান ত্রিপুরার চিফ ইলেক্ট্রোরেল অফিসার পুনিত আগরওয়াল। এদিন তাঁর সাথে ছিলেন ত্রিপুরা পুলিশের এডিজিপি জিকে রাও।
২৪ এপ্রিল সকাল আনুমানিক ১০ নাগাদ হেলিকপ্টার দিয়ে বাকছড়া হাইস্কুল মাঠে নামেন তারা। সেখানে তাদের স্বাগত জানান  ধলাই জেলা শাসক সাঝু ভাহিদ  এবং লংতরাইভ্যালী মহকুমা শাসক উওম কুমার ভৌমিক। সেখান থেকে চলে যান লংতরাইভ্যালী মহকুমা অফিসে। সেখানে  সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিয়ে অন্যান্য আধিকারিকদের সাথে আলোচনায় বসেন।

সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে সিইও সাহেব জানান প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোটদান পর্ব  সমাপ্ত হয়েছে। আগামি ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটদান পর্ব।  বিশেষ করে ছামনু এবং গন্ডাছড়ার মতো প্রত্যন্ত এলাকায় রয়েছে নির্বাচন। এই এলাকাগুলিতে ভোট গ্রহনে ভোটকর্মীদের কোন ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই বিষয়গুলো খতিয়ে দেখতেই সফর। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দান করতে পারে সেদিকে লক্ষ্য রয়েছে কমিশনের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংতরাইভ্যালীর এসডিপিও সোনাচরন জমাতিয়া সহ একাধিক অধিকারীকরা।

Releated Posts

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top