News Flash

Image

গুয়াহাটির ফ্যান্সিবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দুটি শো রুম

গুয়াহাটি, ২৩ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি তথা উত্তর-পূর্বাঞ্চলের সর্ববৃহৎ বাণিজ্যিক এলাকা ফ্যান্সিবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অসমিয়া বস্ত্র প্রতিষ্ঠান পাট-মুগার একটি গার্মেন্টস শো রুম এবং জড়িওয়ালা ফ্যাশন হাউসের।

ঘটনা আজ মঙ্গলবার ভোরে ফ্যান্সিবাজারের কামারপট্টি এলাকার ডা. জেসি দাস রোডে। এদিন ভোরে আচমকা ‘সিল্কালয়’ নামের পাট-মুগার একটি গার্মেন্টস শো রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের গ্রাস করে লাগোয়া জড়িওয়ালা ফ্যাশন হাউসেও।

আগুন লাগার খবর পেয়ে মুহূর্তের মধ্যে চারটি ইঞ্জিন নিয়ে সংশ্লিষ্ট এলাকায় ছুটে যায় অগ্নিনির্বাপক বাহিনী। তাঁদের অক্লান্ত প্রচেষ্টায় আগুনের লেলিহান শিখা ছড়াতে পারেনি। ফলে রক্ষা পেয়েছে গোটা ডা. জেসি দাস রোড। এদিকে অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগে আগুন ধরেছে। অগ্নিকাণ্ডে বহু লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top