News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগ দুর্নীতি ইস্যুতে করণদিঘির সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত শাহের
Image

নিয়োগ দুর্নীতি ইস্যুতে করণদিঘির সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত শাহের

করণদিঘি, ২৩ এপ্রিল (হি. স.) : উত্তর দিনাজপুরের করণদিঘির সভা থেকে নিয়োগ দুর্নীতি ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ২৬ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার রাজ্যে নির্বাচনী প্রচারে এসে সেই ইস্যু তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মমতা দিদির আমলে দুর্নীতির শাসন চলছে বাংলায়।’ তাঁর কথায়, ‘চাকরি পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছে ওরা। আপনাদের কাছে ১৫ লক্ষ টাকা না থাকলে আপনার বাড়ির লোকেরা চাকরি পাবে কীভাবে?’ ‘ওঁনার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে। তিনি এখন জেলে রয়েছেন।’ বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে শাহ বলেন, ‘একমাত্র বিজেপিই পারে এই দুর্নীতি রুখতে।’

পাশাপাশি বাংলার মানুষের কাছে শাহের বার্তা, এই নির্বাচনে বাংলা বিজেপিকে ৩০ আসন দিলে উত্তরবঙ্গের মানুষের জন্য রায়গঞ্জে এইমস হাসপাতাল গড়ে তুলবে মোদী সরকার। রাজ্যের নিয়োগ দুর্নীতির ইস্যু থেকে শুরু করে সিএএ, অনুপ্রবেশ সবকিছুর প্রসঙ্গে এদিন কথা বলেন অমিত শাহ। তাঁর কথায়, ‘শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার সর্বনাশ আটকানো তৃণমূল সরকারের পক্ষে সম্ভব নয়। এই কাজ একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার করতে পারে। বিজেপিই বাংলাকে বিকাশের রাস্তায় ফিরিয়ে আনতে পারে।’ শুধুমাত্র ইংরেজবাজার থেকে দেড় লক্ষ ভোটের লিডের আর্জি জানিয়েছেন শাহ।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top