News Flash

  • Home
  • দেশ
  • বিহারের লখিসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মৃত ৪, আহত ১
Image

বিহারের লখিসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মৃত ৪, আহত ১

পাটনা, ২২ এপ্রিল (হি.স.) : বিহারের লখিসরাইয়ে একটি সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১ জন। দুটি বাইকের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, পাটনার মেদনীচৌকি থানা এলাকায় একটি ট্রাক দুটি বাইককে ধাক্কা মারলে ৪ জনের মৃত্যু হয়, আহত হয়েছেন আরও ১ জন। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। মৃতরা হলেন, পুগ্গি যাদব (২২), লক্ষ্মী মাহাতো (৪৫), মনীশ কুমার (২২) এবং কুণাল কুমার(১৬)। আহত ব্যক্তির নাম সুরজ কুমার।

Releated Posts

ম্যাঙ্গালুরে ৩ বাংলাদেশি গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার

ম্যাঙ্গালুরু (কর্নাটক), ১৩ জুলাই (আইএএনএস) : কর্নাটকের সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর ম্যাঙ্গালুরু শহরে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিন…

ByBySandeep Biswas Jul 13, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

দিল্লিতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

নয়াদিল্লি, ১৩ জুলাই(আইএএনএস) : পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় দাম্পত্য কলহের জেরে এক দিল্লি পুলিশ কনস্টেবল তাঁর স্ত্রীকে গুলি…

ByBySandeep Biswas Jul 13, 2026

কন্যাদের চাকরি বিতর্কে কর্ণাটক পিএসসি-র চেয়ারম্যান সাহুকারকে সাসপেন্ড করলেন রাজ্যপাল

বেঙ্গালুরু, ১৩ জুলাই (আইএএনএস): কন্যাদের চাকরি সংক্রান্ত অনিয়মের অভিযোগে কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন (কেপিএসসি)-এর চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা এস. সাহুকারকে…

ByByTaniya Chakraborty Jul 13, 2026
Scroll to Top