News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্গাচৌমুহনীস্থিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করলেন মেয়র
Image

দুর্গাচৌমুহনীস্থিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল: গত ১৮এপ্রিল গভীররাতে দুর্গা চৌমুহনি বাজার সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে গিয়েছিল ২২টি দোকান। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক সহ প্রশাসনিক দল।

উল্লেখ্য নির্বাচনের ঠিক আগের রাতে রাজধানীর দুর্গাচমূরি বাজার সংলগ্ন ৯ নং রোড এলাকায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রাত আনুমানিক দেড়টা নাগাদ এই ঘটনা সংঘটিত হয়। দমকল কর্মীদের ৭ থেকে ৮ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় মেয়র দীপক মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করতে পারেননি। তাই আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কথা বলেছেন ব্যবসায়ীদের সঙ্গে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে যাবতীয় বিষয়ে কথা হয়েছে। আপাতত তারা অন্য জায়গায় তাদের ব্যবসা করতে পারেন কিনা সে বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে এখানে স্থায়ী মার্কেট নির্মাণ করার বিষয়ও চিন্তা-ভাবনা করা হবে বলে জানিয়েছেন মেয়র। পাশাপাশি ব্যবসায়ীদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন এদের মেয়র দীপক মজুমদার।

Releated Posts

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top