News Flash

  • Home
  • দেশ
  • আবগারি দুর্নীতি মামলায় এবার প্রাক্তন আমলাকে হেফাজতে নিলো ইডি
Image

আবগারি দুর্নীতি মামলায় এবার প্রাক্তন আমলাকে হেফাজতে নিলো ইডি

রায়পুর, ২১ এপ্রিল (হি. স.): লোকসভা ভোটের মুখে আবারও নড়েচড়ে বসলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গিয়েছে, আবগারি কেলেঙ্কারির সঙ্গে জড়িত আর্থিক তছরুপ মামলায় প্রাক্তন আইএএস অফিসার অনিল তুতেজাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডির ছত্তিশগড় আঞ্চলিক অফিস অনিল তুতেজাকে নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। মদ ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সঙ্গে যোগসাজশ করে প্রাক্তন আইএএস অনিল তুতেজা এই কেলেঙ্কারি চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ২০০৩ ব্যাচের ওই আমলা গত বছর সিভিল সার্ভিস থেকে অবসর নিয়েছেন।

জানা গিয়েছে, দু’হাজার কোটি টাকারও বেশি এই মদ কেলেঙ্কারিতে গত ৮ এপ্রিল চার্জশিট দাখিল করেছিল ইডি, কিন্তু প্রসিড অফ ক্রাইম প্রমাণিত না হওয়ায় মামলা বাতিল করে দেয় আদালত। এরপরই অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অনিল তুতেজা ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করে হেফাজতে নেয় ইডি। সূত্রের খবর, ওই আইএএস অফিসারকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর আওতায় গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top