News Flash

  • Home
  • দেশ
  • আগ্রা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মৃত ৫, আহত ৩
Image

আগ্রা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মৃত ৫, আহত ৩

আগ্রা, ২১ এপ্রিল (হি.স.) : আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৩ জন আহত হয়েছেন। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের আগ্রা জেলার কুবেরপুট কাটের কাছে এক্সপ্রেসওয়েতে একটি গাড়ির টায়ার ফেটে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের আগ্রা জেলার কুবেরপুট কাটের কাছে এক্সপ্রেসওয়েতে একটি গাড়ির টায়ার ফেটে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৩ জন যাত্রী আহত হয়েছেন। গাড়িটি বরযাত্রী নিয়ে শনিবার গ্রেটার নয়ডা থেকে দেওরিয়া যাচ্ছিল। রাস্তায় গাড়িটির টায়ার ফেটে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতরা হলেন, চন্দন কুমার (৩২), গৌতম কুমার (২৫), সুদেশ কুমার (২৮), সঞ্জীব শর্মা (৩০) এবং প্রবীণ (৩০)৷ আহতরা হলেন, কুলদীপ যাদব, রাহুল যাদব এবং অজয় কুমার।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top