News Flash

  • Home
  • খেলা
  • রকির অলরাউন্ড পারফরম্যান্স বিফলে চলমানকে হারিয়ে ফাইনালে ইউ: ফ্রেন্ডস
Image

রকির অলরাউন্ড পারফরম্যান্স বিফলে চলমানকে হারিয়ে ফাইনালে ইউ: ফ্রেন্ডস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় ইউনাইটেড ফ্রেন্ডস-এর। হারালো চলমান সংঘকে। রকির চোখ জুড়ানো অর্ধশতক, সঙ্গে উইকেট প্রাপ্তি। আরো দুজনের আঁটোসাঁটো বোলিং সত্বেও চলমান সংঘের অধরা রয়ে গেলো টি-টোয়েন্টি ক্লাব লিগ ক্রিকেটের ফাইনালে ওঠার স্বপ্ন। চার উইকেট এর ব্যবধানে ইউনাইটেড ফ্রেন্ডস, সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। সুপার ডিভিশন ক্রিকেটে ইউনাইটেড ফ্রেন্ডস রানার্স খেতাব পেয়েছিল। শনিবার, এমবিবি স্টেডিয়ামে দুপুর একটায় ম্যাচ শুরুতে টস জিতে চলমান সংঘ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। ফার্স্ট ডাউনে ব্যাট করতে নেমে রকির নির্ভরযোগ্য অর্ধশত চলমান সংঘের স্কোর অনেকটা সমৃদ্ধ করে। সতীর্থরা আরও একটু দারুণভাবে সঙ্গ দিলে মোট স্কোর অনেকটা চ্যালেঞ্জিং হতো। ‌ রকি আটত্রিশ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে পঞ্চাশ রান সংগ্রহ করেছিল। ইউনাইটেড ফ্রেন্ডসের তেজস্বী জয়সওয়াল ১৫ রানে এবং প্রিন্স রানা ২৫ রানে তিনটি করে উইকেট পেয়েছে। এছাড়া অভিজিৎ সরকার দুটি এবং ঋত্বিক শ্রীবাস্তব পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস ১৬.৩ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে বিশাল ঘোষের ৪৫ রান উল্লেখযোগ্য। বিশাল ২৪ বল খেলে নটি বাউন্ডারি মেরে ৪৫ রান পায়। চলমানের কৃষ্ণ ধন নমঃ, রকি এবং তন্ময় দাস প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। তবে মূল্যবান উইকেট প্রাপ্তির সুবাদে প্রিন্স রানা পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top