News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুল ছাত্র খুনে জড়িতদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর
Image

স্কুল ছাত্র খুনে জড়িতদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২০ এপ্রিল: স্কুল ছাত্র খুনে জড়িতদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের।সাগরজিৎ দাস হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত শুভম সূত্রধর সহ ৯ জনকে গ্রেফতার করা না হলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এলাকার লোকজন বলে দাবি।

প্রসঙ্গত, সাগর জিৎ দাস তারই এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। এই খবর জানতে পেরে ছাত্রীর ভাই সুরজিৎ দেবনাথ, পিতা গোপাল দেবনাথ সাগরজিৎ কে বেধড়ক মারধর করেছে। এতে সাগর জিৎ এর মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে আশঙ্কা জনক অবস্থায় জিবিপি হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বিকেলে মৃত্যু হয় তার। ঘটনায় ওই ছাত্রীর ভাই এর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। প্রতিবাদে জিরানিয়া থানায় বিক্ষোভে শামিল হল জিরানিয়া অফিস টিলার মানুষজন। বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা এলাকাবাসীর।

Releated Posts

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top