News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা ক্রিকেট : ১ম সেমিফাইনালে আগামীকাল ব্লাডমাউথ এগিয়ে চলো-র মহারণ
Image

সিনিয়র মহিলা ক্রিকেট : ১ম সেমিফাইনালে আগামীকাল ব্লাডমাউথ এগিয়ে চলো-র মহারণ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টি-টোয়েন্টি আসরে চ্যাম্পিয়ন দল ব্লাড মাউথ আগামী ২১ এপ্রিল ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে নামছে। প্রতিপক্ষ এগিয়ে চলো। টি-টোয়েন্টি আসরে এগিয়ে চলো সংঘ গ্রুপে সেকেন্ড রানার্স আপ হওয়ার কারণে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পায়নি। এবার সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ব্লাড মাউথ ক্লাব ও এগিয়ে চলো সংঘ পরস্পরের মুখোমুখি হচ্ছে। খেলাটা ক্রিকেট। সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ৫০ ওভারের টুর্নামেন্ট। আয়োজক ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফুটবল মাঠে ব্লাড মাউথ এগিয়ে চলো-র ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ যেমন চরমে উঠে ঠিক তেমনি মনে হচ্ছে ক্রিকেট মাঠেও সেমিফাইনাল ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীরা লড়াই বেশ জমজমাট হবে বলে অনুমান করছেন। এ গ্রুপ থেকে ব্লাড মাউথ ক্লাব গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছেছে। প্রথম ম্যাচে জুট মিল প্লে সেন্টারের কাছে ৪৫ রানে হারকে বাদ দিলে আর যেন ব্লাড মাউথ কে পিছনে তাকাতে হয়নি। পরপর চার ম্যাচে যথাক্রমে মৌচাক ক্লাবকে ২৭৫ রানের ব্যবধানে, চাম্পামুড়া কোচিং সেন্টারকে ১০ উইকেটের ব্যবধানে, ৩৪৭ রানের রেকর্ড ব্যবধানে লাল বাহাদুর ব্যায়ামাগারকে এবং ১৯২ রানের ব্যবধানে তরুণ সংঘ কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে, পাঁচ দলীয় বি গ্রুপ থেকে এগিয়ে চলো সংঘ চার ম্যাচের তিনটিতে জয় ছিনিয়ে গ্রুপ রানার্স হয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। প্রথম ম্যাচে ক্রিকেট অনুরাগীকে ১০ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ভগিনী নিবেদিতা মহিলা সমিতিকে ১০ উইকেটে হারানোর পর তৃতীয় ম্যাচে এডি নগর প্লে সেন্টারের কাছে ৪৫ রানে পরাজয়ের স্বাদ পেতে হয় এগিয়ে চলো সংঘকে। ‌ চতুর্থ ম্যাচে নিউ প্লে সেন্টারের বিরুদ্ধে ফের জয়ের মুখ দেখে ৯  উইকেটের ব্যবধানে হারিয়ে। একুশ এপ্রিলে সেমিফাইনাল ম্যাচে ব্লাড মাউথ ক্লাব ও এগিয়ে চলো সংঘের লড়াইয়ে কোন্ দল জয়ী হয়ে ফাইনালিস্ট স্বীকৃতি পায় তাই এখন দেখার বিষয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top