News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুপুর ৩টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৬৮.১১ শতাংশ এবং রামনগর উপনির্বাচনে ৫৬.৬৮ শতাংশ ভোট পড়েছে
Image

দুপুর ৩টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৬৮.১১ শতাংশ এবং রামনগর উপনির্বাচনে ৫৬.৬৮ শতাংশ ভোট পড়েছে

আগরতলা, ১৯ এপ্রিল : ত্রিপুরায় ভোটগ্রহণ উৎসবের মেজাজে চলছে।দুপুর ৩টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৬৮.১১ শতাংশ এবং রামনগর ৫৬.৬৮ শতাংশ ভোট পড়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন।

ত্রিপুরায় রেকর্ড সংখ্যক ভোটের হারের ইতিপূর্বেও নজির রয়েছে। দেশের মধ্যে ত্রিপুরা প্রথম সারির রাজ্যগুলির মধ্যে অন্যতম। সেক্ষেত্রে সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন অস্বাভাবিক নয়। সকালে ভোট শুরু হওয়ার কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএম বিকলের খবর মিলেছিল। কিন্তু, কমিশনের তরফে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক ভাবেই চলছে।

প্রসঙ্গত, সকাল নয়টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ১৫.৯ শতাংশ এবং রামনগর ১২.২৮ শতাংশ ভোট পড়েছে।সকাল এগারোটা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৩৪.৬ শতাংশ এবং রামনগর ২৭.৬২ শতাংশ ভোট পড়েছে। দুপুর ১টা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৫২.৬৭ শতাংশ এবং রামনগর ৪৩.০১ শতাংশ ভোট পড়েছে।

Releated Posts

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইকে উত্তর ত্রিপুরার জল সংরক্ষণ উদ্যোগের প্রদর্শন

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক ২০২৬-এ উত্তর ত্রিপুরা জেলার জল সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা…

ByByReshmi Debnath Sep 24, 2026

নারাউড়া এলাকায় বিশাল অজগর উদ্ধার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: বিশালগড়ের নারাউড়া এলাকা থেকে উদ্ধার হল বিশাল আকারের একটি অজগর সাপ। বৃহস্পতিবার দুপুরে এলাকায় অজগরটি…

ByByReshmi Debnath Sep 24, 2026

জিএপি তহবিল বন্ধে বছরে প্রায় ৪,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি: অর্থমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশের পর রাজ্যগুলির জন্য গ্যাপ অ্যাসিস্ট্যান্স ফর স্টেটস বা জিএপি তহবিল বন্ধ…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top