News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের বিপাকে রাজ কুন্দ্রা, শিল্পার স্বামীর ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
Image

ফের বিপাকে রাজ কুন্দ্রা, শিল্পার স্বামীর ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

মুম্বই, ১৮ এপ্রিল (হি.স.): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ব্যবসায়ী রিপু সুদন কুন্দ্রা ওরফে রাজ কুন্দ্রার ৯৭.৭৯ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে তাঁর স্ত্রী এবং অভিনেত্রী শিল্পা শেঠির নামে থাকা মুম্বইয়ের জুহুর একটি আবাসন। আর্থিক তছরুপ (প্রতিরোধ) আইন বা পিএমএলএ অ্যাক্ট ২০০২-র অধীনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার ৯৭.৭৯ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পিএমএলএ ২০০২-এর আইনের অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এনিয়ে অভিনেত্রী শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, রাজ কুন্দ্রাকে পর্ন ফিল্ম তৈরি করার অভিযোগে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। এরপর রাজ ও শিল্পা শেঠির বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ অ্যাক্ট) অধীনে তদন্ত করছে ইডি।

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top