News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই উপজাতি নাবালিকা গণ ধর্ষনের শিকার, অভিযুক্ত সাত উপজাতি যুবক, গ্রেফতার দুই
Image

দুই উপজাতি নাবালিকা গণ ধর্ষনের শিকার, অভিযুক্ত সাত উপজাতি যুবক, গ্রেফতার দুই

আগরতলা, ১৭ এপ্রিল : সাত উপজাতি যুবকের দ্বারা গণ ধর্ষনের শিকার হয়েছে দুই উপজাতি নাবালিকা।পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।ধর্ষিতা দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানায় লিখিত আকারে সাতজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ওই ঘটনার সাথে জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, গত সোমবার আমবাসা এবং খুমলুং এর দুই নাবালিকাকে পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি সংলগ্ন এলাকায় তুলে নিয়ে সাত উপজাতি যুবক তাদের উপর পাশবিক নির্যাতন করে।পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে দুই নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেয়। বর্তমানে আমবাসার ধর্ষিতা নাবালিকাটি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অবশেষে ধর্ষিতা দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানায় লিখিত আকারে সাতজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ ভারতীয় দণ্ডবিধি ৩৭৬(ডি) এবং পক্সো আইনে মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতেই দুই উপজাতির নাবালক ছেলেকে আটক করে।

অভিযুক্ত আজিয়া দেববর্মা নামে এক যুবককে জারুলবাছাই দুখিয়াকুবরা এলাকা থেকে গ্রেফতার করে। তবে আইনি জটিলতার কারণে আটক করা দুই নাবালক ছেলেকে পুলিশ সামনে আনেনি।

বুধবার দুপুরে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা জানিয়েছেন, আজিয়া দেববর্মা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং বাকি ২ নাবালককে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে এই ঘটনার সাথে জড়িত মোট সাতজন রয়েছে। বাকিদেরকেও খুব শীঘ্রই পুলিশ জালে তুলতে সক্ষম হবে।আজ ঘটনার অভিযুক্ত আজিয়া দেববর্মাকে পশ্চিম জেলা ও দায়রা জজ আদালতের প্রেরণ করা হবে। তবে এই ধরনের জঘন্য ঘটনায় সব মহল থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top