News Flash

Image

জলাশয় থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

শান্তিরবাজার, ১৭ এপ্রিল: বেতাগা এলাকায় জলাশয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে।স্থানীয় মানুষ মৃতদেহ দেখতে পেয়ে সাথে সাথে শান্তিরবাজার থানার পুলিশ ও দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা মৃতদেহকে উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে।কিন্তু এখনও পর্যন্ত মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার বিবরনে জানা যায়, বুধবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা এলাকায় একটি জলাশয়ে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজনেরা। পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে শান্তির বাজার থানার পুলিশ ও শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

জানা গিয়েছে, মৃতব্যক্তি বেতাগা এলাকার বাসিন্দা মানিক দাস। মানিক দাস গতকাল থেকে নিখোঁজ ছিলেন। আজ জলাশয়ে তাঁর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্রকরে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা।

Releated Posts

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top