News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে কমলপুরে সভা 
Image

ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে কমলপুরে সভা 

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৬ এপ্রিল: 

ইন্ডিয়া জোটের প্রার্থী তথা সি পি আই (এম )’র রাজেন্দ্র রিয়াং ‘র পক্ষে কমলপুর শহরে এক নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়। প্রথমে দলের পক্ষ থেকে এক মিছিল কমলপুর সি পি আই (এম )দলের অঞ্চল কার্যালয় ‘র সামনে থেকে শুরু হয়। সেখান থেকে নেতাজি চৌমুহনি হয়ে কমলপুর বাজার পরিক্রমা করে অঞ্চল কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়। সেখানে শুরু হয় প্রকাশ্য সভা। 

প্রথমে ভাষণ দেন প্রাক্তন বিধায়ক তথা সি পি আই (এম )দলের কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস।উপস্থিত ছিলেন বামফ্রন্ট ‘র আহ্বায়ক প্রাক্তন সাংসদ নারায়ণ কর, দলের জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী। প্রার্থী রাজেন্দ্র রিয়াঙ তার বক্তব্য তিপ্রামথার  সমালোচনা করেন। 

তিনি বলেন এই কেন্দ্রে বিজেপি ও তিপ্রামথা জোট এমন একজন মহিলাকে প্রার্থী করেছে যে কোনোদিন রাজ্যের গ্রামে বা পাহাড়ে হেটে রাজ্যবাসির সম্পর্কে কোনো আন্দোলন করেনি। রাজ্যবাসির স্বার্থে কোনো কথা বলেননি। তিনি আজ বিজেপি তিপ্রামথা জোটের প্রার্থী। মানুষ কখনো তাদেরকে বিশ্বাস করবেনা। মানুষ ইন্ডিয়া জোটের প্রার্থীকে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এরপর বক্তব্য রাখেন প্রধান বক্তা প্রাক্তন সাংসস নারায়ণ কর। তিনি বিজেপি সরকারকে একহাত নেন। পাশাপাশি তিপ্রামথারও সমালোচনা করেন।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top