ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বিলোনিয়া। হারিয়েছে অমরপুর কে ১৪ রানের ব্যবধানে। এই জয়ের সুবাদে গ্রুপ ডি থেকে সেমিফাইনালে খেলার জন্য নিজেদের দাবিদার করে তুলেছে। কিন্তু নিশ্চিত হতে আগামীকাল এই গ্রুপে শান্তিরবাজার ও সাব্রুম ম্যাচের ফলাফলের দিকে তাকাতে হচ্ছে। তবে পয়েন্টের টেবিলে রান রেটের নিরিখে বিলোনিয়া থেকে এক ধাপ এগিয়ে রয়েছে উদয়পুর। অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হতে চলেছে। গ্রুপ ডি থেকে অমরপুর এবং সাব্রুমের কোনও সম্ভাবনা নেই। বাকি তিন দল বিলোনিয়া, শান্তিরবাজার ও উদয়পুর থেকে একটি দল সেমিফাইনালে খেলার ছাড়পত্র পাবে। তবে তার হিসেব হবে রান রেটের নিরিখে। তবে পাল্লা ভারী অবশ্যই উদয়পুরের। মঙ্গলবারে শান্তির বাজারের বাইখোরা স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রুপের একমাত্র খেলায় বিলোনিয়া ১৪ রানের ব্যবধানে অমরপুরকে পরাজিত করেছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে বিলোনিয়া প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩১.৫ ওভার খেলে ৮২ রানে ইনিংস শেষ করে। তবে অমরপুরের ব্যাটার্সরা এতটাই ব্যর্থতার পরিচয় দিয়েছে। লো স্কোর লক্ষ্যমাত্রা সত্বেও জয় হাসিল করতে পারেনি। ৩২ ওভার খেলে ৬৮ রানে অমরপুর ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী বিলোনিয়ার পক্ষে আকাশ হোসেনের ৩০ রান, সারজাদ হোসেন হৃদয়ের ২৪ রান উল্লেখযোগ্য। অমরপুরের নিলয় দত্ত আট রানে ৬ উইকেট পেলেও কার্যত ব্যাটার্সদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি, বিলোনিয়ার তপন ঘোষ ১২ রানে ৩ উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের স্বীকৃতি পেয়েছে। কৌশিক নমঃও তিনটি উইকেট পেয়েছিল।

অমরপুরকে হারিয়ে বিলোনিয়াসেমি-র আশা জিইয়ে রেখেছে
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















