নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৫ এপ্রিল: চুরি যাওয়া মোবাইল ফোন সহ চোরকে আটক করলো আমবাসা থানার পুলিশ। চাতুই মগ নামে ওই যুবকের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছেন তার কাছ থেকে এখনো পর্যন্ত মোট পাঁচটি মোবাইল উদ্ধার হয়েছে। এদিন পলাতক ওই আসামিকে বলরাম দাসপাড়া এলাকার জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ আধিকারিক জানিয়েছেন, মার্চ মাসের ৭ তারিখে একটি অভিযোগ ছিল কুলাই বাজারের একটি দোকান থেকে বেশ কিছু মোবাইল চুরি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ ওই যুবককে আটক করেছে। তার কাছ থেকে পাঁচটি মোবাইল উদ্ধার করা গেলেও আরো একটি মোবাইল পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা পুলিশের।

চুরি যাওয়া মোবাইল ফোন সহ আটক চোর
Tags:
Releated Posts
চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা
আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…
নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ
আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…
বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক…
সাব্রুম রেলস্টেশনগামী যাত্রীদের দুর্ভোগ, আলো ও নিরাপত্তার দাবিতে সরব স্থানীয়রা
আগরতলা, ২০ জুন: সাব্রুম রেলস্টেশনে যাতায়াতকারী নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে।…


















