দামোহ, ১৫ এপ্রিল (হি.স.) : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি প্রয়োগ করে প্রচার শুরু করেছে। আগামী ১৯ এপ্রিল মধ্যপ্রদেশের দামোহতে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একনাগাড়ে সভা ও রোড শো করে চলেছেন। প্রধানমন্ত্রী মোদী আগামী ১৯ এপ্রিল বিকাল ৪টে নাগাদ দামোহ শহরের সংলগ্ন ইমলাই গ্রামে একটি বিশাল জনসভায় ভাষণ দেবেন। সোমবার মোদীর সভাস্থল পরিদর্শন করেন রাজ্য বিজেপির নেতৃত্ব ড. মহেন্দ্র সিং, মুকেশ চতুর্বেদী, বিনোদ যাদব, প্রীতম সিং প্রমুখ। নিরাপত্তার জন্য অনুষ্ঠানস্থলে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। অনুষ্ঠানস্থলেই তিনটি হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

১৯ এপ্রিল দামোহ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Tags:
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















