News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিবছরের ন্যায় এবারও পালিত হচ্ছে উত্তর জেলায় বৈশাখী মেলা পালিত হচ্ছে উত্তর জেলায় বৈশাখী মেলা
Image

প্রতিবছরের ন্যায় এবারও পালিত হচ্ছে উত্তর জেলায় বৈশাখী মেলা পালিত হচ্ছে উত্তর জেলায় বৈশাখী মেলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ এপ্রিল: গ্রাম ত্রিপুরায় বৈশাখী মেলাকে কেন্দ্র করে গ্রামীন এলাকার মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়। রাজ্যের প্রায় সর্বত্রই গ্রামীন এলাকায় বৈশাখ মাসের শুরু থেকেই বৈশাখী মেলা শুরু হয়।
অন্যান্য বছরের ন্যায় এই বছরও যুবরাজনগর বিধানসভার অধীন দক্ষিণ দেউছড়া গ্রাম পঞ্চায়েতে  বৈশাখী মেলা সাড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়। মেলা কমিটির পক্ষে কমিটির সম্পাদক সঞ্জীব দেবনাথ জানান এই নিয়ে ৪৫ বছরে পদার্পণ করলো এই মেলা।

উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে বৈশাখ মাসের প্রথম দিন এই মেলায় দলে দলে জাতীয় উপজাতি ধর্মী বিধর্মী সবাই এই মেলায় যোগদান করে মেলার আনন্দ উপভোগ করে। বিভিন্ন এস এইচ জি গ্রুপের পক্ষ থেকে হাতে তৈরি ভিন্ন জিনিস এ মেলায় প্রদর্শিত হচ্ছে। তাছাড়া বিভিন্ন ধরনের খাবার স্টল এবং ঘরে সাজিয়ে রাখার জিনিসপত্রের স্টল এ মেলাকে উৎকর্ষিত করে তুলেছে। হাজার হাজার মানুষের সমাগমে এই মেলার প্রাঙ্গণ হয়ে উঠেছে সবার জন্য উন্মুক্ত আনন্দ উৎসবের পিঠস্থান।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top