News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজুকে কেন্দ্র করে উত্তর জেলায় উৎসব অনুষ্ঠিত
Image

বিজুকে কেন্দ্র করে উত্তর জেলায় উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ এপ্রিল: চাকমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বিজু উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সারা বছরের প্রস্তুতি সংঘটিত করে এই রাজ্যের জনজাতি চাকমারা। উত্তর জেলার মাছ মারা এবং পেঁচারথলে চাকমা জাতিদের আধিক্য পরিলক্ষিত হয়। ১৯৭৪ সাল থেকে মাছ মারাতে চাকমাদের মহা উৎসব বীজু উৎসব শুরু হয়েছিল। জাতি উপজাতি ধর্ম নির্বিশেষে মানুষের সমাগম হয় এই উৎসবে। এবার এ উৎসবের ৫০ বছর পূর্তি অর্থাৎ গোল্ডেন জুবিলী অনুষ্ঠিত।

তাই অন্যান্য বছর এই উৎসব তিনদিনের জন্য সীমাবদ্ধ থাকলেও এ বছর পাঁচ দিন করা হয়েছে মানুষের চাহিদাকে কেন্দ্র করে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলবে সোমবার পর্যন্ত। তবে তৃতীয় দিন অর্থাৎ শনিবারে ছিল উপচে পড়া ভিড়। উদ্যোক্তাদের হিসাব অনুযায়ী শনিবারে এই ভিড় ৩৫ থেকে ৪০ হাজার মানুষ ছাড়িয়ে। ৪০টির মতো স্টল বসানো হয়েছে তাছাড়া মানুষের চাহিদা অনুযায়ী দোকানের সংখ্যা একশো এর বেশি  হয়ে গেছে। রাস্তার দুই ঝাড়ে হাজার হাজার মানুষের সমারোহ চাকমা জনজাতিদের মধ্যে মিলনের একটা বিশাল অন্তর মুখে চাহিদাকে স্নিগ্ধ করে দেয়।

এই উপচে পড়া ধীরে কর্মকর্তাদের পক্ষ থেকে জেনারেল চক্রবর্তী এবং চাকমাদের সমাজের সবার প্রিয় গুরুজনকে দেখা গেল এই উৎসবে যোগ দিতে। এই উৎসবকে কেন্দ্র করে এবার একটি চাকমা ভাষায় ম্যাগাজিন প্রকাশিত হয়েছে এই ম্যাগাজিনের এডিটর গৌতম চাকমা সবার সাথে আনন্দ উপভোগ করে নিচ্ছেন বলে জানান। এই বিশাল অনুষ্ঠানে সবাইকে নজর কাটছে অভিমুন্যের এর চক্র। একবার ঢুকলে পা থেকে বের হয়ে আসা খুবই কষ্টকর। শুধুমাত্র বাস আর বুদ্ধির প্রয়োগে এই সুদর্শন অভিমন্যু চক্রটি বানানো হয়েছে।

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top