News Flash

  • Home
  • খেলা
  • কো: ফাইনালে হেরে বিদায় ব্লাডমাউথের অমিতের ভেলকিতে সেমিফাইনালে সংহতি
Image

কো: ফাইনালে হেরে বিদায় ব্লাডমাউথের অমিতের ভেলকিতে সেমিফাইনালে সংহতি

সংহতি-‌১৫২/‌৮

ব্লাডমাউথ-‌৭৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্লাডমাউথ কে হারালো সংহতি ক্লাব। বিষাক্ত স্পিনের ভেলকি। অমিত আলির। আর ওই ভেলকিতেই কুপোকাৎ ব্লাডমাউথ ক্লাব। ছিটকে গেলো আসর থেকে। অমিতের বিধ্বংসী বোলিংয়ে সেমিফানালে উঠলো সদ্য সুপার ডিভিশন লিগ খেতাব জয়ী সংহতি ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। সোমবার পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সংহতি ৭৯ রানে পরাজিত করে ব্লাডমাউথ ক্লাবকে। এবং দইবমুকুট জয়ের লক্ষ্যে আরেক কদম এগিয়ে গেলেন সঞ্জীব সাহা-‌রা। ম্যাচে সংহতির গড়া ১৫২ রানের জবাবে ব্লাডমাউথ ৭৩ রান করেন। বিজয়ী দলের অমিত আলি ৫ উইকেট পেয়েছেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেম সংহতি ক্লাব নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান করে। দলের পক্ষে করণ শাহ ১৫ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, অরিন্দম বর্মন ২৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, সঞ্জয় মজুমদার ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ (‌অপ:‌), জয়দীপ বনিক ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং দলনায়ক শ্রীদাম পাল ১৯ বল খেলে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। ব্লাডমাউথের পক্ষে তুষার সাহা ২২ রানে ৩ টি, সানি সিং ১২ রানে এবং দেবরাজ দে ৩৭ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ‌অমিত আলির বিষাক্ত স্পিনের ভেলকিতে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় ব্লাডমাউথ ক্লাব। দলের পক্ষে আকাশ ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯, সাগর সূত্রধর ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ এবং নিরুপম সেন চৌধুরি ১৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। সংহতির পক্ষে অমিত আলি ৫ রানে ৫ টি এবং অমরেশ দাস ১৫ রানে ২ টি উইকেট দখল করেন।‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top