News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়িতে নির্বাচনী প্রচার অনুরাগ সিং ঠাকুরের
Image

শিলিগুড়িতে নির্বাচনী প্রচার অনুরাগ সিং ঠাকুরের

শিলিগুড়ি, ১৫ এপ্রিল (হি.স.): অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আর মাত্র ৪-দিন বাকি। প্রতিটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ জনসভা ও রোড শো-এর মাধ্যমে ভোটারদের মন জয়ে ব্যস্ত। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সোমবার রাজ্যে এসেছেন। শিলিগুড়িতে এদিন জনসভা করেন তিনি।

এদিন শিলিগুড়ির নির্বাচনী জনসভায় অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “গত ৫-৭ বছরে দেশে ৫১ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। কংগ্রেস ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে পারেনি। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ভীম ইউপিআই অ্যাপ তৈরি করেছে এবং ভারতকে ডিজিটাল পেমেন্টে বিশ্বের এক নম্বরে করেছে।”

Releated Posts

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top