News Flash

Image

বিদ্যালয়ে হাত সাফাই করল চোরের দল

আগরতলা, ১৫ এপ্রিল : বিদ্যালয়ে প্রবেশ করে হাত সাফাই করলো নিশিকুটুম্বের দল। পাঠশালার দরজার তালা ভেঙ্গে কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোর। ওই ঘটনায় তেলিয়ামুড়া শহরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, তেলিয়ামুড়ার অন্যতম বনেদি বিদ্যালয় তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চোরির ঘটনাটি ঘটেছে। শুক্রবার স্কুল শেষ করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা বাড়ি চলে গিয়েছিলেন। আজ বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের কর্মীরা বিদ্যালয়ে প্রবেশ করে দেখতে পায় বিদ্যালয়ের একাধিক কক্ষের তালা ভেঙ্গে চুরি কান্ড সংঘটিত করে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অটল টেনকারিং ল্যাবের তালা ভেঙ্গে কম্পিউটার সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোর। তৎসঙ্গে বিদ্যালয়ের আরও একটি কক্ষের তালা ভেঙ্গে খেলাধুলার বিভিন্ন মূল্যবান সামগ্রীও চুরি করে নিয়ে যায় ।পরবর্তীতে তেলিয়ামুড়া থানায় খবর দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই চুরি কাণ্ডের ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

Releated Posts

টিবিমুক্ত ত্রিপুরা গড়ে তোলা সকলের সম্মিলিত দায়িত্ব: রাজ্যপাল

আগরতলা, ৫ জুলাই : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, যক্ষ্মা (টিবি)-র বিরুদ্ধে লড়াই শুধু একটি স্বাস্থ্যগত চ্যালেঞ্জ নয়,…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

নিজেদের ৯ দফা দাবি বাস্তবায়নে মহাকরণ অভিযান ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের

আগরতলা, ৫ আগস্ট: দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার মহাকরণ অভিযান সংগঠিত করল ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক…

ByByReshmi Debnath Aug 5, 2026

এডুকেশন হাব গড়ার লক্ষ্যে উচ্চ শিক্ষা সংলাপ, শিক্ষার্থীদের মতামত নিল সরকার

আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মতামতকে নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বুধবার আগরতলার স্টেট…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

ভূঁইয়ার মাথায় গৃহবধূকে ঘিরে উত্তেজনা, নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের হামলা; তদন্তে পুলিশ

বিশালগড়, ৫ আগস্ট: সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন ভূঁইয়ার মাথা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বামীর পরিবার…

ByByTaniya Chakraborty Aug 5, 2026
Scroll to Top