News Flash

  • Home
  • খেলা
  • বেগুনি টুপির লড়াইয়ে কোন কোন ক্রিকেটার?
Image

বেগুনি টুপির লড়াইয়ে কোন কোন ক্রিকেটার?

কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.) : আইপিএলে তিন সপ্তাহ হয়ে গিয়েছে। এর মধ্যে ২৭টি ম্যাচ হয়ে গেছে। আইপিএলে বেশি উইকেট যে পান তাঁকে বেগুনি টুপি দেওয়া হয়। এই মুহূর্তে শীর্ষে কোন ক্রিকেটার ? আইপিএলে এই মুহূর্তে বেগুনি টুপির দৌড়ে শীর্ষ স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চহাল। ছ’টি ম্যাচ খেলে ১১টি উইকেট নিয়েছেন তিনি। এবারের আইপিএলে বেগনি টুপি জেতার দৌড়ে প্রথম ১০ জনের মধ্যে আর কারা রয়েছেন তা দেখে নেওয়া যাক।তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন যশপ্রীত বুমরা। মুম্বই ইন্ডিয়ান্সের এই পেস বোলার পাঁচটি ম্যাচ ১০টি উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন পঞ্জাব কিংসের কাগিয়ো রাবাডা। দক্ষিণ আফ্রিকার এই পেস বোলার ৬টি ম্যাচ থেকে ৯টি উইকেট পেয়েছেন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই পেস বোলার এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন। বেগনি টুপির দৌড়ে পঞ্চম স্থানে আছেন দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদ। ৬টি ম্যাচ খেলে তিনিও নিয়েছেন ৯টি উইকেট। ষষ্ঠ স্থানে রয়েছেন পঞ্জাবের আরশদীপ সিংহ। তরুণ বাঁহাতি এই পেস বোলারের ঝুলিতে এখনও পর্যন্ত এসেছে ৯টি উইকেট। তিনি খেলেছেন ৬টি ম্যাচ। সপ্তম স্থানে পঞ্জাবেরই সাম কারেন। ইংল্যান্ডের অলরাউন্ডার ছ’টি ম্যাচ খেলে পেয়েছেন ৮টি উইকেট। অষ্টম স্থানে গুজরাত টাইটান্সের মোহিত শর্মা। ছ’টি ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন। নবম স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের জেরাল্ড কোয়েৎজ়ে। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারটি পাঁচটি ম্যাচ খেলে এখন পর্যন্ত ৮টি উইকেট পেয়েছেন। আর দশম স্থানে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের যশ ঠাকুর।৪ টি ম্যাচ খেলে তিনি ৭ টি উইকেট নিয়েছেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top