News Flash

  • Home
  • দিনের খবর
  • অভিষেকের চপারে আয়কর হানা, তোপ কুণাল, সাকেতের
Image

অভিষেকের চপারে আয়কর হানা, তোপ কুণাল, সাকেতের

কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি হারতে চলেছে সেটা বুঝেই মরিয়া হয়ে আয়কর দফতরকে ব্যবহার করছে কেন্দ্রের শাসকদল। অভিষেকের চপারে আয়কর হানার পর এই মন্তব্য করলেন তৃণমূলের নেতা তথা প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ। অন্যদিকে, রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের যুক্তি, স্বাধীন ভাবে প্রচার করতে দেবে না মোদী এবং শাহ। কুণাল ঘোষ সংবাদমাধ্যমে বলেন, ‘‘অভিষেকের চপারের ট্রায়াল রানের সময় আয়কর দফতরের আধিকারিকেরা হাল্লার রাজার মতো তল্লাশি চালিয়েছেন। কেন তল্লাশি, বলতে পারেননি। নিরাপত্তারক্ষীরা ছবি তুলতে যাচ্ছিলেন, তাঁরা দেননি। ঝগড়া করেছেন। কিছু খুঁজে পাননি আধিকারিকেরা। সব ব্যাগ খুলে তছনছ করেছেন। কী হচ্ছে? বাধা দিতে গেলে বলছেন, দেরি করাব। আটকে রাখব।’’ কুণাল এই ঘটনার নিন্দা করেছেন। তাঁর দাবি, বিজেপি হারছে। কেন্দ্রীয় সরকার তাই সব এজেন্সিকে ‘পৈশাচিক ভাবে’ হামলা করতে পাঠাচ্ছে। তাণ্ডব করতে পাঠাচ্ছে।তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘নির্বাচন শুরু হওয়ার ৫ দিন আগে প্রার্থীদের স্বাধীন ভাবে প্রচার করতে দেবে না বলে মোদী এবং শাহ আয়কর দফতরকে মরিয়া ভাবে ব্যবহার করছে। নির্বাচন কমিশন স্বাভাবিক ভাবেই তাদেরই পরিষেবা দিচ্ছে, যারা তাঁদের বাছাই করে ব্যক্তিগত ভাবে নিয়োগ করেছিল। তাদের দিকেই চোখ বন্ধ করে রেখেছে।’’

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top