News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদীর গ্যারান্টি বলতে কী বোঝায় তার প্রকৃত উদাহরণ হল সিএএ আইন : প্রধানমন্ত্রী
Image

মোদীর গ্যারান্টি বলতে কী বোঝায় তার প্রকৃত উদাহরণ হল সিএএ আইন : প্রধানমন্ত্রী

লালগঞ্জ, ১৬ মে (হি.স.): মোদীর গ্যারান্টি বলতে কী বোঝায় তার প্রকৃত উদাহরণ হল সিএএ আইন। জোর দিয়ে বললেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তর প্রদেশের লালগঞ্জ-এর নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গতকালই সিএএ আইনে শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়েছে। এরা সেই মানুষ যারা আমাদের দেশে দীর্ঘদিন ধরে শরণার্থী হয়ে বসবাস করে আসছেন, এরা সেই মানুষ যারা ধর্মের ভিত্তিতে ভারত ভাগের শিকার হয়েছিলেন।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ইন্ডি জোটের লোকজন বলছে, মোদী সিএএ এনেছে, যেদিন মোদী যাবে, এই সিএএও যাবে। দেশের মানুষ জেনে গিয়েছে, এটা ভোটব্যাংকের রাজনীতি খেলে, হিন্দু-মুসলমানের মধ্যে মারামারি করানো।”” মোদী বলেছেন, সাত দশক ধরে সাম্প্রদায়িকতার আগুনে দেশকে সংগ্রাম করতে বাধ্য করেছিল কংগ্রেস।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, মোদী কাশ্মীরে শান্তির নিশ্চয়তা দিয়েছে। ৩৭০-এর দেওয়াল ভেঙে দিয়েছে মোদী। আগে যখনই নির্বাচন আসত, হরতাল হত, সন্ত্রাসীরা হুমকি দিত, কিন্তু এবার শ্রীনগরে আগের বহু নির্বাচনের রেকর্ড ভেঙে গিয়েছে।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top