News Flash

  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্ট রাশ টানল ইডির ক্ষমতায়
Image

সুপ্রিম কোর্ট রাশ টানল ইডির ক্ষমতায়

নয়াদিল্লি, ১৬ মে (হি. স.) : লোকসভা ভোটপর্বের মাঝেই কেন্দ্রীয় এজেন্সি ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি)-র ক্ষমতায় রাশ টানল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, বিশেষ আদালতে বিচারাধীন ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ) মামলার ১৯ নম্বর ধারায় (অর্থ নয়ছয়) অভিযুক্তকে ইডি গ্রেফতার করতে পারবে না। ইডি যদি তেমন কোনও অভিযুক্তকে হেফাজতে রাখতে চায়, তা হলে সংশ্লিষ্ট বিশেষ আদালতে আবেদন করতে হবে।

সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ ঘোষণা করে বলেছে, ‘‘যদি এক জন অভিযুক্ত সমনে সাড়া দিয়ে আদালতে হাজির হন, তবে তাঁকে গ্রেফতার করার জন্য ইডিকে সংশ্লিষ্ট আদালতেই আবেদন করতে হবে। আদালতের অনুমতি ছাড়া হাজিরা দেওয়া অভিযুক্তকে হেফাজতে নিতে পারবে না ইডি।’’

সেই সঙ্গে দুই বিচারপতির বেঞ্চের তাৎপর্যপূর্ণ নির্দেশ— ‘‘পিএমএলএ মামলায় অভিযুক্ত যদি সমন মেনে আদালতে হাজিরা দেন, তবে তাঁর আলাদা ভাবে জামিনের আবেদন করার কোনও প্রয়োজন নেই।’’ এ ক্ষেত্রে পিএমএলএ-র ৪৫ নম্বর ধারার জোড়া শর্ত কার্যকরী হবে না বলেও বৃহস্পতিবার জানিয়েছে শীর্ষ আদালত।

Releated Posts

বিজয় মিছিলে জেসিবি ব্যবহার নয়, ভাড়া দিলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা: কলকাতা পুলিশ কমিশনার

কলকাতা, ৬ মে (আইএএনএস): অজয় নন্দ বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজয় মিছিলে জেসিবি ব্যবহার করা যাবে না। কেউ…

ByByNews Desk May 6, 2026

‘মমতা সরকারের শাসন সিপিএমের থেকেও খারাপ’, মন্তব্য শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম, ৬ মে (আইএএনএস): শুভেন্দু অধিকারী বুধবার দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়-নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকার তাদের পূর্বসূরি…

ByByNews Desk May 6, 2026

এক রাজ্যপাল, দুই ম্যান্ডেট: তামিলনাড়ু-কেরলে অর্লেকারের সাংবিধানিক পরীক্ষা

তিরুবনন্তপুরম, ৬ মে (আইএএনএস): ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কেরল ও তামিলনাড়ু—দুই রাজ্যে একসঙ্গে সাংবিধানিক…

ByByNews Desk May 6, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: ‘এটা ভোট ডাকাতি’, অভিযোগ প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজেগৌড়ার

বেঙ্গালুরু, ৫ মে (আইএএনএস): কর্নাটকের শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রের ভোট পুনর্গণনা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাক্তন কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top