News Flash

  • Home
  • দিনের খবর
  • যথাযথ মর্যাদায় দেশজুড়ে পালিত আম্বেদকর জয়ন্তী, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-সহ বিশিষ্টদের
Image

যথাযথ মর্যাদায় দেশজুড়ে পালিত আম্বেদকর জয়ন্তী, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-সহ বিশিষ্টদের

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): যথাযথ মর্যাদার সঙ্গে রবিবার সংবিধান প্রণেতা বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের জন্মদিনটি পালিত হচ্ছে দেশজুড়ে। সারা দেশে এই উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আম্বেদকর জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ।

রবিবার সকালে সংসদ ভবন চত্বরে বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বার্তায় জানান, “সমাজ পরিবর্তনের পথিকৃৎ এবং বহুমুখী ব্যক্তিত্ব বাবাসাহেব আম্বেদকর আইনজ্ঞ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সমাজ-সংস্কারক এবং রাজনৈতিক নেতা হিসাবে দেশ ও সমাজে অসামান্য অবদান রেখেছেন।” রাষ্ট্রপতি জানান, বর্তমান সময়েও সাংবিধানিক ব্যবস্থার প্রতি তাঁর দৃঢ় বিশ্বাস ভারতীয় গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top