News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোমতী নদী থেকে নর কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
Image

গোমতী নদী থেকে নর কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ এপ্রিল: বাংলা নববর্ষের আগে নর কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোমতী জেলায়। ঘটনার বিবরণে জানা যায় শনিবার দুপুরে রাধা কিশোর পুর থানাধীন ছনবন ছাতারিয়া মাঝে গোমতী নদীতে নর কঙ্কাল দেখতে পাই স্থানীয়রা।

স্থানীয়দের বক্তব্য দুপুরে গোমতী নদীতে স্নান করতে এসে দেখতে পায় গোমতী নদীর জলে কি একটি ভেসে রয়েছে। তা দেখতে গিয়ে দেখা যায় সেইটি একটি নর কঙ্কাল। নর কঙ্কাল দেখে এলাকাবাসিরা ভয়ে চিৎকার শুরু করলে এলাকার অন্যান্যরা ছুটে এসে খবর দেয় রাধা কিশোর পুর থানায়।

এদিকে নর কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার শফিক দে, রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস, মহিলা থানার ওসি আল্পনা সরকার সহ বিশাল পুলিশ বাহিনী।

সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে পুলিশ সুপার নমিত পাঠক বলেন নর কঙ্কালটি অনেক পুরনো, পুলিশ তদন্ত শুরু করেছে। কেউ নিখোঁজ রয়েছে কি না তাও তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে নর কঙ্কালটিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয়। অপর দিকে স্থানীয়দের বক্তব্য নর কঙ্কালটির হাতে শাখা রয়েছে তাই ধারণা করা হচ্ছে নর কঙ্কালটি কোন মহিলার। পুলিশ সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে আসল ঘটনা।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top