News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটের ৪টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামীকাল
Image

সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটের ৪টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। কোয়ার্টার ফাইনালের লাইন আপ পুরোপুরি তৈরি‌। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচ আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। ওইদিন তিন মাঠে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ লিগ পর্যায়ের খেলা শেষে গ্রুপ-এ থেকে সেরা চারটি দল ইউনাইটেড ফ্রেন্ডস, সংহতি, চলমান সংঘ এবং কসমোপলিটন মূল পর্বে খেলবে। পাশাপাশি গ্রুপ বি থেকে সেরা চারটি দল জয়নগর ক্রিকেট ক্লাব, স্ফুলিঙ্গ, ব্লাডমাউথ এবং ইউনাইটেড বিএসটি খেলার ছাড়পত্র পেয়েছে। কোয়ার্টার ফাইনাল ম্যাচের ক্রীড়া সূচি অনুযায়ী ১৫ এপ্রিল সকাল সাড়ে আটটায় এমবিবি স্টেডিয়ামে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে ইউনাইটেড বিএসটি-র বিরুদ্ধে। একই স্টেডিয়ামে বেলা একটায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে কসমোপলিটন খেলবে জয়নগর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। এদিকে, পুলিশ টেনিং একাডেমি গ্রাউন্ডে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সংহতি ও ব্লাড মাউথ ক্লাব পরস্পরের বিরুদ্ধে খেলবে। টিআইটি গ্রাউন্ডে বেলা একটায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে চলমান সংঘ ও স্ফুলিঙ্গ পরস্পরের মুখোমুখি হবে। সেমিফাইনাল পর্যায়ের দুটি ম্যাচ হবে ১৭ এপ্রিল এমবিবি স্টেডিয়ামে এবং পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকাল দশটা থেকে। এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল, সকাল দশটায় এমবিবি স্টেডিয়ামে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top