News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এই নির্বাচনে বিরোধীদের জামানত জব্দ হবে: রতন লাল নাথ
Image

এই নির্বাচনে বিরোধীদের জামানত জব্দ হবে: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল: লোকসভা নির্বাচনের পাশাপাশি রাজ্যের ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ নির্বাচন। উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে শনিবার আগরতলা প্রগতি স্কুল মাঠ থেকে এক বাইক রেলির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রতন লাল নাথ, প্রার্থী দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, এই নির্বাচনে বিরোধী দলের প্রার্থীর জামানত জব্দ হবে। এই আসনের প্রার্থী রতন দাস বিগত দিনে রামনগরবাসীর জন্য এমন কোনো কাজ করেননি যার দরুন মানুষ তাকে ভোট দেবে। তাই উপ নির্বাচনে রামনগর কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত। আর বিপুল ভোটের ব্যবধানে এই জয় হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। মন্ত্রী আরো বলেন, এই নির্বাচনের পরে সিপিএম বিরোধী দলের মর্যাদা হারাবে। কংগ্রেসেও এই নির্বাচনের পরে একজন বিধায়ক থাকবেন। তবে পরে সেটাও থাকবে না বলে স্পস্ট জানান মন্ত্রী রতন লাল নাথ।

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ‘আবকি বার ৪০০ পার’ প্রধানমন্ত্রীর এই স্লোগান কে গ্রহণ করেছে সাধারণ মানুষ। প্রচারের নমুনা তাই প্রমাণ করছে। তিনি বলেন এবার তৃতীয়বারের মতো ৪০০ এরও বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে এনডিএ সরকার। তার মধ্যে ৩৭০ টি আসন একাই পাবে বিজেপি। মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে, অশুভ জোট ইন্ডিয়া জোটের বিরুদ্ধে ভোট দেবে। তাই আসন্ন লোকসভা এবং উপ নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Releated Posts

ত্রিপুরায় ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরায় আজ ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়েছে। আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতি-দের এই পূজা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কমনওয়েলথ গেমসে জুডোয় স্বর্ণজয়ী অস্মিতা দে-কে সংবর্ধনা জানালেন সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী মহিলা ক্রীড়াবিদ এবং ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে মঙ্গলবার…

ByByReshmi Debnath Aug 4, 2026

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top