News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচনের পর ছত্তিশগড় থেকে কংগ্রেস ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে : রাজনাথ সিং
Image

নির্বাচনের পর ছত্তিশগড় থেকে কংগ্রেস ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে : রাজনাথ সিং

দান্তেওয়াড়া, ১৩ এপ্রিল (হি.স.) : নির্বাচনের পর ছত্তিশগড় থেকে কংগ্রেস ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে, এই মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি শনিবার ছত্তিশগড়ের বস্তারে বিজেপি প্রার্থী মহেশ কাশ্যপের সমর্থনে দান্তেওয়াড়া জেলার গিদামে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন। তিনি ভাষণে একথা বলেন।

রাজনাথ সিং এদিন আরও বলেন, এই নির্বাচনের পর কংগ্রেসও ছত্তিশগড় থেকে মুক্তি পাবে। ডাইনোসর যেমন পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে, কংগ্রেসও বিলুপ্ত হবে। তিনি আরও বলেন, গোটা ছত্তিশগড় এই সময়ে বলছে- “আমছো সরকার, আমছো মোদী, আমছো বিজেপি”, এটা ছত্তিশগড়ের মানুষের আওয়াজ। যখনই ছত্তিশগড়ে কংগ্রেস সরকার আসে, কেলেঙ্কারির ছড়াছড়ি হয়। তিনি বলেন, গতবার আপনারা ছত্তিশগড়ে কংগ্রেস সরকার গঠন করেছিলেন, তারপর এখানে গোথান কেলেঙ্কারি এবং গোবর কেলেঙ্কারি হয়। কংগ্রেসের কেলেঙ্কারির ইতিহাস রয়েছে এবং তাঁরা কেলেঙ্কারির পর কেলেঙ্কারি করে দেশে কেলেঙ্কারির বন্যা তৈরি করেছিল। তিনি বলেন যে আমাদের প্রধানমন্ত্রী সংকল্প করেছেন যে আমরা একটি উন্নত ভারত তৈরি করতে চাই। এমন একটি ভারত যেখানে কোনও গরিব অবশিষ্ট থাকবে না, কেউ যদি কাজ করতে চায়, সে যেন কাজ করার সুযোগ পায়।

Releated Posts

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026

যোগ দিবসের আগে কেএমসি সদর দফতর থেকে ছয় দিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শহরজুড়ে ছয় দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে সোমবার কলকাতা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষকরাই দেশের সমৃদ্ধির ভিত্তি, নয়ডা বিমানবন্দরের জন্য জমি দেওয়া কৃষকদের ধন্যবাদ যোগীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ) নির্মাণের জন্য জমি প্রদানকারী কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top