News Flash

  • Home
  • দেশ
  • “বিজেপি-কংগ্রেস রাতের অন্ধকারে বসে বসে আন্ডারস্ট্যান্ডিং করে” অভিযোগ মমতার
Image

“বিজেপি-কংগ্রেস রাতের অন্ধকারে বসে বসে আন্ডারস্ট্যান্ডিং করে” অভিযোগ মমতার

জলপাইগুড়ি, ১৩ এপ্রিল, (হি.স.): এবার বিজেপি-কংগ্রেসকে একই বন্ধনীতে রেখে তাদের তুমুল আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জলপাইগুড়ির সভা থেকে সরাসরি আইএনডিআই জোটের শরিক কংগ্রেসকে নিশানা করে ভয়ঙ্কর অভিযোগ আনলেন তৃণমূলনেত্রী৷ পরিষ্কার বললেন, ‘‘বিজেপি-কংগ্রেস এরা রাতের অন্ধকারে বসে বসে আন্ডারস্ট্যান্ডিং করে। এটা নতুন নয়, পঞ্চায়েত, মিউনিসিপালিটিতে তো দেখেছেন।’’

লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ তৈরি করতেই জন্ম হয়েছিল আইএনডিআই জোটের৷ যার অন্যতম হোতা ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে যেমন দেশের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক দলগুলি ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক তেমনই যোগ দিয়েছিল কংগ্রেস এবং বাম দলগুলি৷

রাহুল গান্ধীর দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার পশ্চিমবঙ্গে আসা নিয়েও জোট শরিক হিসাবে কোনও সহযোগিতা দেখায়নি তৃণমূল৷ বারবারই মমতা বন্দ্যোপাধ্যয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, বঙ্গে কোনও জোট হচ্ছে না৷ এখানে একাই ভোট লড়বে তৃণমূল৷

শনিবার জলপাইগুড়ির ফুলবাড়ির সভামঞ্চ থেকে সরাসরি কংগ্রেস-বিজেপির বিরুদ্ধে গোপন সমঝোতার বিতর্ক উস্কে দিলেন তৃণমূল নেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘আজ বাংলার চৈত্র সংক্রান্তি৷ বিজেপি-র সংক্রান্তি হবে বাংলা থেকেই৷ বিজেপি-কংগ্রেস এরা রাতের অন্ধকারে বসে বসে আন্ডারস্ট্যান্ডিং করে। ’’

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top