News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নববর্ষে রসনা তৃপ্তির ইলিশের ছ্যাকায় হাত পুড়বে রসিক বাঙালির
Image

নববর্ষে রসনা তৃপ্তির ইলিশের ছ্যাকায় হাত পুড়বে রসিক বাঙালির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল: বাংলা নববর্ষ মানেই খাদ্য রসিক বাঙ্গালীদের রকমারি খাওয়া দাওয়া। আর সেই পাতে ইলিশ থাকবে না, তা হতেই পারে না। সেজন্যই ইতিমধ্যেই রাজ্যের বাজারে এসে গেছে ইলিশ মাছ।

রবিবার একে ছুটির দিন, তার ওপর বাংলা নতুন বছরের প্রথম দিন। আমোদ প্রমোদ, খাওয়া দাওয়া, মিষ্টিমুখ এসবই চলবে এদিন দিনভর। এদিন বাঙালির দুপুরের ভোজে ইলিশ মাছ অবশ্যই চাই পাতে। সেই রসদ যোগাচ্ছে বাংলাদেশের চাঁদপুরের ইলিশ। বিভিন্ন ওজনের ইলিশ মাছ ইতিমধ্যেই এসেছে রাজ্যে। বিভিন্ন দামের ইলিশ মাছ লক্ষ্য করা যায় বাজারগুলোতে এবার। মোটামুটি ১৪০০ টাকা কেজি দর থেকে শুরু হচ্ছে ইলিশ মাছ। যদিও সাধারণ বাজারের তুলনায় নববর্ষের বাজারে এই দাম অনেকটাই বেশি বলে ধারণা ক্রেতাদের। বিভিন্ন ব্যবসায়ীরা এর থেকে বেশি মূল্যেও মাছ বিক্রি করছে বলে, অভিযোগ একাংশের। মৎস্য দপ্তরের আধিকারিকরা বাজারে নজরদারি রাখলে দাম কিছুটা স্বাভাবিক থাকবে বলে অভিমত সচেতন ক্রেতাদের।

তবে যাই হোক, বছরের প্রথম দিন বলে কথা। খাদ্য রসিক বাঙালির নববর্ষের ভোজে রসদ জোগাতে ইলিশের চাহিদা রয়েছে বাজারে এমনটাই দাবি বিক্রেতাদের।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top