News Flash

  • Home
  • খেলা
  • অস্ট্রেলিয়া ভারতকে ৩-২ গোলে হারাল, সিরিজ হারল ৫-০–তে

অস্ট্রেলিয়া ভারতকে ৩-২ গোলে হারাল, সিরিজ হারল ৫-০–তে

পার্থ, ১৩ এপ্রিল (হি.স.) : ভারতীয় পুরুষ হকি দল শনিবার পার্থে পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩-২ ব্যবধানে হারল, ফলে ৫-০তে ক্লিন সুইপ হল।ম্যাচের শুরুতে অর্থাৎ চতুর্থ মিনিটে অধিনায়ক হরমনপ্রীত পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে ভারত ১-০ গোলে এগিয়ে যায়। শনিবারের গোল নিয়ে ভারত অধিনায়ক তিনটি গোল করলেন সিরিজে। তবে ২০ মিনিটে পিসির মাধ্যমে সমতা ফেরান জেরেমি হেওয়ার্ড। হাফ টাইমে ফলাফল ছিল ১-১। হাফ টাইমের পর ৩৮ ও ৩৯ মিনিটে কাই উইলট ও টিম ব্র্যান্ডের গোলে অস্ট্রেলিয়া ৩-১ গোলে এগিয়ে যায়।

এরপর ২১ বছর বয়সী ভারতীয় ফরোয়ার্ড ববি সিং ধামি ৫৩ মিনিটে মেন ইন ব্লু-এর হয়ে তাঁর ডেবিউ ম্যাচে গোল করেন। এরপর ক্রেইগ ফুলটনের দল সমতা আনতে পারেনি। এরফলে ভারত সিরিজ হারলো ৫-০তে। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারত, বেলজিয়াম, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং আয়ারল্যান্ডের সঙ্গে প্যারিস অলিম্পিকে অস্ট্রেলিয়ার মতো একই গ্রুপে রয়েছে। ভারত ২৭ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর অলিম্পিক অভিযান শুরু করবে। ভারতের এর পরের ম্যাচগুলি আছে ২৯ জুলাই আর্জেন্টিনা, ৩০ জুলাই আয়ারল্যান্ড, ১ আগস্ট বেলজিয়াম ও ২ আগস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top