News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই জেলাশাসক কার্যালয়ে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত
Image

খোয়াই জেলাশাসক কার্যালয়ে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৩ এপ্রিল: শনিবার সকাল ১০ টায় পূর্ব ত্রিপুরার লোকসভা আসন এর আওতাধীন খোয়াই জেলাশাসক কার্যালয়ে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগারওয়ালের উপস্থিতিতে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলাশাসক চাঁদনী চন্দন, জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব, মহকুমা শাসক ম্যাগা জইন সহ অন্যান্য জেলা পুলিশ এবং মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

সাংবাদিকদের সাথে আলোচনা করতে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ভোটদান অনুষ্ঠিত হবে। এই ভোটদান প্রক্রিয়াকে শান্তিপূর্ণভাবে কার্যকর করার লক্ষ্যে প্রশাসনের সাথে যাতে সাধারণ ভোটারও এগিয়ে আসেন এবং প্রত্যেকে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রের এই উৎসবের শামিল হন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top