News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীজি গত ১০ বছরের মধ্যে ভারতীয় রাজনীতির সংজ্ঞা বদলে দিয়েছেন : জে পি নাড্ডা
Image

মোদীজি গত ১০ বছরের মধ্যে ভারতীয় রাজনীতির সংজ্ঞা বদলে দিয়েছেন : জে পি নাড্ডা

সিধি (মধ্যপ্রদেশ), ১২ মার্চ (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। কংগ্রেসকে আক্রমণ করে নাড্ডা বলেছেন, “আগে জনগণকে বিভক্ত করে রাজনীতি করা হতো। কংগ্রেস দীর্ঘদিন ধরে ভাই-ভাইকে বিভক্ত করেছে এবং ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে। কিন্তু মোদীজি গত ১০ বছরে ভারতীয় রাজনীতির সংজ্ঞা বদলে দিয়েছেন। এখন দেশের রাজনীতি হবে শুধু উন্নয়ন আর রিপোর্ট কার্ড নিয়ে।”

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শুক্রবার মধ্যপ্রদেশের সিধিতে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন। এই জনসভায় তিনি বলেছেন, “বিরোধীদের আইএনডিআই জোটের তীব্র সমালোচনা করে নাড্ডা বলেছেন, “অহঙ্কারী জোটের সদস্যরা বেকায়দায় পড়েছে। তাঁরা নিজেদের সামনে পরাজয় দেখছেন। রাগে তাঁরা মোদীজি সম্পর্কে কুকথা বলছেন, কেন আমি জানি না। গতকাল মিসা ভারতী বলেছিলেন, ‘আমাদের সরকার এলে আমরা মোদীজিকে জেলে পাঠাব।’ মোদীজি ১২ বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন এবং ১০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসাবে দেশের সেবা করছেন, তাঁর গায়ে একটি দাগও নেই এবং এই লোকজন তাঁর জন্য এমন ভাষা ব্যবহার করছে!”

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top