News Flash

  • Home
  • দিনের খবর
  • দুঘন্টার মধ্যে ধরে দিয়েছি’, বেঙ্গালুরুকাণ্ডে ধৃতদের ধরার কৃতিত্ব দাবি মমতার
Image

দুঘন্টার মধ্যে ধরে দিয়েছি’, বেঙ্গালুরুকাণ্ডে ধৃতদের ধরার কৃতিত্ব দাবি মমতার

কোচবিহার, ১২ এপ্রিল (হি.স.) : “বাংলায় লুকিয়ে ছিল, দু’ঘণ্টার মধ্যে ধরে দিয়েছি”। বেঙ্গালুরু বিস্ফোরণে দুই অভিযুক্তকে কাঁথিতে গ্রেফতার নিয়ে শুক্রবার এই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ধৃত দুই সন্দেহভাজন জঙ্গিকে এনআইএ ধরেছে বলে দাবি করে শুক্রবার পশ্চিমবঙ্গের সমালোচনা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ ও পশ্চিমবঙ্গ পুলিশ। এবার

কোচবিহারের দিনহাটার জনসভায় ওই গ্রেফতারের কৃতিত্ব দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় সংস্থার তৎপরতা এবং গ্রেফতারি নিয়ে মমতা বলেন, ‘‘একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সোরেন। তাঁকেও গ্রেফতার করে রেখে দিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করে রেখেছে। আমাদের ছেলেমেয়েদের গ্রেফতার করছে। আমি বলছি, কোনও ব্লকে এক জনকে গ্রেফতার করলে তাঁর স্ত্রী বা পরিবারের সদস্যেরা সেখানে এজেন্ট হবেন। কেউ ছাপ্পা ভোট দিতে এলেই তাঁরা ধরবেন।’’

প্রথম দফার তিন কেন্দ্রের ভোটের প্রচার করতে আবার উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোচবিহারে তাঁর সভা করেন। তার পর আলিপুরদুয়ার থেকেও রয়েছে প্রচার কর্মসূচি। কোচবিহারের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া এবং আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশ চিক বরাইয়ের সমর্থনে শুক্রবার প্রচার করছেন মমতা। কিছু দিন আগে জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। সে সময়েই উত্তরবঙ্গে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দু’দিন থেকে নির্ধারিত সূচি অনুযায়ী জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় জনসভা করেন। ইদ উপলক্ষে আবার কলকাতায় ফিরেছিলেন মমতা। বৃহস্পতিবার রেড রোডে ইদের অনুষ্ঠানেও যোগ দেন। তার পর এক সপ্তাহের মধ্যে আবার উত্তরবঙ্গে গেলেন তিনি।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top