News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি সরকারের অধীনে দেশের সীমান্তবর্তী এলাকায় আধুনিক রাস্তা ও টানেল তৈরি হচ্ছে : প্রধানমন্ত্রী
Image

বিজেপি সরকারের অধীনে দেশের সীমান্তবর্তী এলাকায় আধুনিক রাস্তা ও টানেল তৈরি হচ্ছে : প্রধানমন্ত্রী

ঋষিকেশ, ১১ এপ্রিল (হি.স.): বিজেপি সরকারের অধীনে দেশের সীমান্তবর্তী এলাকায় আধুনিক রাস্তা ও টানেল তৈরি হচ্ছে। কংগ্রেসকে আক্রমণ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের ঋষিকেশে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই দশক উত্তরাখণ্ডের দশক। বহুদিন ধরেই ঋষিকেশে যোগাসনের জন্য অন্যান্য রাজ্য ও দেশ থেকে মানুষ আসছেন। রাফটিং, ক্যাম্পিং বা আধ্যাত্মিকতা যাই হোক না কেন পর্যটনের ক্ষেত্রেও ঋষিকেশ এগিয়ে রয়েছে। বিজেপি সরকার উত্তরাখণ্ডে পর্যটনের প্রচার করে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। বিজেপি সরকার পর্যটকদের যাতায়াত মসৃণ এবং সহজ করার জন্য কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই দেবভূমিতে সড়ক, রেল ও বিমান রুটের সুবিধা ক্রমাগত বাড়ানো হচ্ছে।

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেস উন্নয়ন এবং পরম্পরা উভয়েরই বিরোধী। কংগ্রেস ভগবান শ্রী রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। কংগ্রেস রাম মন্দিরের বিরোধিতা করেছিল এবং রাম মন্দির নির্মাণে আইনি সহ সব ধরনের বাধা তৈরি করেছিল। রাম ভক্ত এবং মন্দির নির্মাতারা কংগ্রেসের সমস্ত ভুল ক্ষমা করে দিয়েছিল এবং তাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য আমন্ত্রণ পাঠায়, কিন্তু কংগ্রেসও এই জমকালো অনুষ্ঠান বয়কট করেছিল। হিন্দু ধর্মের শক্তিকে ধ্বংস করে দেওয়ার অঙ্গীকার নিয়ে কংগ্রেস প্রকাশ্যে ঘোষণা করেছে। কংগ্রেস শক্তি স্বরূপা মা ধারীদেবী, মা চন্দ্রবদ্রী, মা জ্বালপা দেবীর শক্তিকে ধ্বংস করতে চায়। কংগ্রেসের এই কথাগুলি উত্তরাখণ্ডের বিশ্বাস নষ্ট করার ষড়যন্ত্রে আগুনে ইন্ধন যোগ করছে। কংগ্রেস বলছে, মা গঙ্গা হরিদ্বারের হর কি পৌড়িতে নয়, একটি খালের তীরে অবস্থিত। কংগ্রেসও এখন মা গঙ্গার অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলছে। এখন উত্তরাখণ্ডের মানুষ তাদের শিক্ষা দেবে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top