News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘চোর চোর’ স্লোগানের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

‘চোর চোর’ স্লোগানের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়

জলপাইগুড়ি, ১১ এপ্রিল (হি.স.) : জলপাইগুড়ি সফরে গিয়ে ফের ‘চোর চোর’ স্লোগানের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চালসায় তাঁর কনভয় পৌঁছতেই বিজেপি কর্মীরা তাঁর উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান তোলেন৷ তবে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে ৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালসার টিয়াবনে হেলিপ্যাডে নামেন। সেই সময় চালসা মঙ্গলবাড়ি এলাকায় আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে বিজেপির পথসভা চলছিল। পথসভার সামনে দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার কথা। কনভয় আসার আগে পুলিশ পথসভার মাইক বন্ধ করতে গেলেই গণ্ডগোল বাঁধে৷

বিজেপি কর্মীরা মাইক বন্ধ করবেন না বলে জানিয়ে দেন। মাইকেই বিজেপি নেতাকে বলতে শোনা যায়, অনুমতি নিয়েই তাঁরা পথসভা করছেন৷ ফলে মাইক বন্ধ করার কোনও প্রশ্নই নেই। এরপরেই পথসভার সামনে দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা ।

এ দিন কলকাতা থেকে উত্তরবঙ্গে গিয়ে বিকেলে মেটেলির চালসাতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কনভয় কাছাকাছি চলে এলে পথসভায় বক্তব্য রাখা বিজেপি নেতার মুখ থেকে উঠে আসে চোর স্লোগান৷ তাঁরা নানা দুর্নীতির কথা তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে থাকেন।

এই সময়ে পুলিশ পথসভার মাইক বন্ধ করতে ছুটে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। যদিও মুখ্যমন্ত্রী এই বিষয়ে কর্ণপাত করেননি। মুখ্যমন্ত্রীর কনভয় চলে যায় মেটেলির এক বেসরকারি রিসর্টে ।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top