News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার দিবাস্বপ্নে বিভোর জিতেন্দ্র, কিন্তু তাঁর মধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার ব্যক্তিত্বই নেই : বিপ্লব
Image

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার দিবাস্বপ্নে বিভোর জিতেন্দ্র, কিন্তু তাঁর মধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার ব্যক্তিত্বই নেই : বিপ্লব

আগরতলা, ১১ এপ্রিল: ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার দিবাস্বপ্নে বিভোর  জিতেন্দ্র চৌধুরী। কিন্তু তাঁর মধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার ব্যক্তিত্বই নেই। তিনি আদা কেলেঙ্কারীর নায়ক। তাই লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে সিপিএমকে চিরতরে বিদায় জানানো হবে। আজ কৃষ্ণনগর এডভাইজার চৌমুহনি নির্বাচনী জনসভায় সিপিএমের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে নিশানা করে বিদ্রুপের সুরে একথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।

তাঁর কটাক্ষ, ত্রিপুরার রাজনৈতিক খুন বামফ্রন্টের আমল থেকে শুরু হয়েছিল। বাম আমলে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছিল।

এদিন শ্রী দেব প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ত্রিপুরায় জোট সরকারের আমলে রাজ্যবাসীর উন্নয়নের জন্য কি কাজ করেছিল। ত্রিপুরার মানুষ জানতে চাইছেন জনস্বার্থে কি কি কাজ হয়েছিল।একমাত্র তৎকালীন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার সরকারি চাকরির জন্য দুহাত তুলে কাজ করেছিলেন।

তাঁর কটাক্ষ, ৩০ বছর যাবৎ কমিউনিস্টরা স্লোগান দিয়েছে জনজাতিরা তাদের বাম পকেটের মধ্যে থাকে।ত্রিপুরার জনজাতিদের এর থেকে অপমানের আর কিছুই নেই। এতদিন যাবৎ তারা জনজাতিদের অপমান করেছে। আজ তারা জনজাতিদের কাছে হাত চিহ্নে ভোট চাইছে। কমিউনিস্টরা সবসময় জনজাতিদের ভোট ব্যাঙ্ক হিসেবে পকেটের মধ্যে রাখত। মানুষকে ভয় দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে বাধ্য করত সিপিএম।কিন্তু বিজেপি সরকার জনজাতিদের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।

এদিন তিনি বলেন, সিপিএম ও কংগ্রেসের কার্যকালের কাহিনী জনসম্মুখে তুলে ধরার সাহস নেই তাদের।কিন্তু বিজেপি সরকারের কার্যকালের কাহিনী জনসম্মুখে তুলে ধরার ক্ষমতা রয়েছে।দিল্লী থেকে শরণার্থীদের জন্য আসা টাকা থেকে সিপিমের ক্যাডাররা কমিশন নিতেন।

এদিন শ্রী দেব জিতেন্দ্র চৌধুরীকে একহাত নিয়েছেন। তাঁর কটাক্ষ, জিতেন্দ্র চৌধুরীর ক্ষমতা হয়নি বিধানসভা নির্বাচনে এসটি আসনে প্রার্থী হওয়ার। কারণ, তিনি জনজাতিদের জন্য ২৫ বছরে কিছুই করেনি। তিনি আদা কেলেঙ্কারির নায়ক জিতেন্দ্র চৌধুরী।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top