ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকাল। তাতে মুখোমুখি হবে জুটমিল কোচিং সেন্টার এবং মৌচাক কোচিং সেন্টার। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক সীমিত ওভারের ক্রিকেটে। মেলাঘরের শহীদ কাজল ময়দানে হবে ম্যাচটি। মৌচাকের কাছে ম্যাচটির গুরুত্ব না থাকলেও জুটমিলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচটি। আপাতত ‘এ’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে তরুণ সঙ্ঘ শীর্ষ রয়েছে। ১২ পয়েন্ট নিয়ে ব্লাডমাউথ দ্বিতীয় স্থানে এবং ১০ পয়েন্ট নিয়ে জুটমিল তৃতীয় স্থানে রয়েছে। গ্রুপের শেষ ম্যাচে ব্লাডমাউথ মুখোমুখি হবে তরুণ সঙ্ঘের। ফলে জুটমিলের সামনে সুযোগ রয়েছে শেষ চারে যাওয়ার। তাই শুক্রবার শুধু জয় পেলেই চলবে না, রান রেটও বাড়াতে হবে মনোজিৎ দাসের দল জুটমিল কোচিং সেন্টারকে। এক্ষেত্রে দল তাকিয়ে থাকবে শেষ ম্যাচে ফর্মে ফেরার আভাষ দেওয়া ইন্দ্ররাণী জমাতিয়ার দিকে। দুর্বল মৌচাকের বিরুদ্ধে যদি ইন্দ্ররাণীর ব্যাট জ্বলে উঠতে পারে তাহলেই সাফল্য পাবে জুটমিল। এদিকে বামুটিয়ার তালতলা মাঠে অনুষ্ঠিত অপর ম্যাচে দুই দল চাম্পামুড়া কোচিং সেন্টার এবং লালবাহাদুর ব্যায়ামাগার পরস্পরের মুখোমুখি হবে।

সিনিয়র মহিলাদের ক্রিকেট আসরে গুরুত্বপূর্ণ ম্যাচ আজ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















