News Flash

  • Home
  • বিদেশ
  • দুর্ঘটনা ঢাকায়, সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত ৫
Image

দুর্ঘটনা ঢাকায়, সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত ৫

ঢাকা, ১১ এপ্রিল (হি.স.) : ইদের দিনেই মর্মান্তিক ঘটনা। বাংলাদেশের রাজধানী শহরের সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে মৃত্যু হয়েছে অন্তত পাঁচজনের।

মৃতদের মধ্যে একই পরিবারের তিনজন আছেন। এক দম্পতির সঙ্গে মারা গিয়েছেন তাঁদের শিশুকন্যাও। বৃহস্পতিবার, ইদের দিন, দুপুর ৩টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সহ একাধিক সূত্রে জানা গিয়েছে, এমভি তাশরিফ-৪ এবং এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ দড়ি দিয়ে পল্টুনে বাঁধা ছিল। লঞ্চ দুটির মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢোকানো হচ্ছিল। সেই সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের দড়ি ছিঁড়ে যায়। পাঁচ জন যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে মধ্যে একজন মহিলা, তিনজন পুরুষ এবং একজন শিশু। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. জয়নাল আবেদিন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top