News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা স্টেট কো- অপারেটিভ ব্যাংকের চাকুরী পরীক্ষার্থী বোঝাই বাস দূর্ঘটনার কবলে, প্রতিবাদে সোচ্চার বাম ছাত্র যুবরা
Image

ত্রিপুরা স্টেট কো- অপারেটিভ ব্যাংকের চাকুরী পরীক্ষার্থী বোঝাই বাস দূর্ঘটনার কবলে, প্রতিবাদে সোচ্চার বাম ছাত্র যুবরা

আগরতলা, ২ মে : ত্রিপুরা স্টেট কো- অপারেটিভ ব্যাংকের চাকুরী পরীক্ষার্থী বোঝাই বাস দূর্ঘটনার কবলে পড়ে। তাতে একজনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন। এরই প্রতিবাদে ময়দানে নেমে পড়েছে বাম ছাত্র যুবরা।তাঁদের অভিযোগের, রাজ্য সরকারের অমানবিক সিদ্ধান্তের জন্য পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পরীক্ষার্থীরা।

জনৈক যুব নেতা বলেন, রাজ্যে পরীক্ষার কাঠামো তৈরী না করে বহিঃরাজ্যে পরীক্ষা দেওয়াতে বদ উদ্দ্যেশ রয়েছে। ত্রিপুরায় ৬ বছর ডিজিটাল সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও পরীক্ষার্থীদের অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করতে পারে নি। তাঁদের পরীক্ষা দেওয়ার জন্য বহিঃরাজ্যে যেতে হয়েছে। তাতে দুইজন ছাত্র মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তাঁদের আরো অভিযোগ, বিজেপি সরকার বেকার বিরোধী ও যুব বিরোধী। সরকারের অমানবিক সিদ্ধান্তের জন্য পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে পরীক্ষার্থীরা। পাশাপাশি এই অমানবিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

Releated Posts

জিরানিয়ায় বড়সড় মাদকবিরোধী অভিযান: ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার, ধৃতদের একজন সরকারি কর্মচারী

আগরতলা, ১২ জুলাই: রাজ্যে মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের এন্টি নারকোটিক শাখা (এএনসি) এবং আসাম…

ByByReshmi Debnath Jul 12, 2026

বরখাস্ত হওয়া আমলারা বিরোধীদের সরকারি তথ্য দিচ্ছেন, অভিযোগ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১১ জুলাই: চাকুরী থেকে বরখাস্ত হওয়া আমলা বিরোধীদের সরকারি তথ্য পাচার করছেন। ওই তথ্যের ভিত্তিতে বিরোধীরা সরকারের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…

ByBySandeep Biswas Jul 11, 2026

বন্যা পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ জুলাই: বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top