News Flash

Image

বিজেপির উদ্যোগে পানীয় জল ও ফল বিতরণ

আগরতলা, ২ মে : তীব্র গরমের কিছুটা স্বস্তি দিতে পথ চলতি মানুষদেরকে শাসক দল বিজেপি এবং তাদের নানা শাখা সংগঠন হাত বাড়িয়েছে। ঠান্ডা পানীয়, তরমুজ সহ নানা জলযুক্ত ফল বিনামূল্যে বিতরণ করছে। এর অংশ হিসেবে বিজেপি ট্রেড সেলের উদ্যোগে রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে চলাচলকারী সাধারণ মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়েছে। নেতাজি সুভাষ রোড এবং শকুন্তলা রোড এক্সটেনশনের সংযোগ স্থলে এই জলছত্রের আয়োজন করা হয়েছে।

ব্যবসায়ী নেতা তমাল পাল বলেন, চারটি আলাদা আলাদা স্বাদের ঠান্ডা পানীয় এবং গ্লুকোজ মিশ্রিত জল বিতরণ করা হয়েছে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে। সব মিলিয়ে এক হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে শরবত খাওয়ানো হয়েছে। পাশাপাশি রিকশা শ্রমিকদের মধ্যে বিনামূল্যে টি-শার্ট বিতরণ করা হয়েছে। প্রায় ১০০ জন শ্রমিকের মধ্যে এই টি-শার্টগুলো বিতরণ করা হয়। তারা সারা বছর ধরে ব্যবসার পাশাপাশি নানা সামাজিক কর্মসূচির আয়োজন করেন বলেও জানান তমাল পাল।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top